কোম্পানি প্রোফাইল

নিরাপদ খাদ্য, বিশ্বস্ত সেবা এবং কমিউনিটির শক্তি — এই তিন ভিত্তির উপরই আমাদের পথচলা

প্রাথমিক কথা

মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য অন্যতম গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য পুষ্টিকর এবং ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। প্রতিদিনের জীবনযাত্রায় প্রতিটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য — যেমন শাকসবজি, মাছ, মাংস, চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে হয়।

কিন্তু বর্তমান সময়ে নিরাপদ ও মানসম্মত খাদ্য সংগ্রহ করা মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে অনেক সময় অতিরিক্ত দামের পাশাপাশি নিম্নমানের, ভেজালযুক্ত ও অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করা হয়। তাজা শাকসবজি, নিরাপদ মাছ-মাংস এবং আসল ব্র্যান্ডের পণ্য একসাথে নির্ভরযোগ্যভাবে পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে।

এই বাস্তব সমস্যাগুলোর সমাধান করার লক্ষ্য নিয়েই আমাদের কমিউনিটি ভিত্তিক সুপার শপের যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও গ্যারান্টিযুক্ত খাদ্য সরবরাহ ব্যবস্থা, যেখানে গ্রাহক নিশ্চিন্তে তার পরিবারের জন্য নিরাপদ খাদ্য সংগ্রহ করতে পারবেন।

আমাদের প্রতিষ্ঠানে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা তাজা শাকসবজি, বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত মাছ ও মাংস এবং দেশের স্বনামধন্য কোম্পানির মানসম্মত পণ্য সরবরাহ করা হবে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি পণ্যের গুণগত মান, সততা এবং গ্রাহকের আস্থাকে।

গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে আমরা চালু করছি দ্রুত ও নির্ভরযোগ্য হোম ডেলিভারি সেবা। নির্ধারিত পরিমাণ ক্রয়ের উপর থাকছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সুবিধা, যাতে গ্রাহক ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য সহজে সংগ্রহ করতে পারেন।

আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা নয়; বরং একটি বিশ্বস্ত কমিউনিটি তৈরি করা, যেখানে মানুষ নিরাপদ খাদ্য, ন্যায্যমূল্য এবং উন্নত সেবা একসাথে পাবে। আধুনিক ব্যবস্থাপনা, সুশৃঙ্খল সরবরাহ ব্যবস্থা এবং কমিউনিটি অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার আস্থা — আমাদের সবচেয়ে বড় শক্তি

আমাদের কমিউনিটির অংশীদার হতে চান?

শেয়ারহোল্ডার হোন

ifoods Coverage area

Dhaka188 outlets
Chattogram15 outlets
Cumilla9 outlets
Manikganj4 outlets
Sylhet13 outlets
Khulna13 outlets
Gazipur38 outlets
Barishal10 outlets
আমাদের সম্পর্কে | ইসলামিক ফুডস