নীতিমালা

শেয়ার ফেরত সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী

বিনিয়োগের আগে জেনে নিন — কীভাবে শেয়ারের টাকা ফেরত নেওয়া যায়, কী কী শর্ত প্রযোজ্য এবং কতদিন সময় লাগে।

  1. ১. কোনো শেয়ারহোল্ডার বা সদস্য যদি তার শেয়ারের টাকা ফেরত নিতে চান, তবে তাকে অবশ্যই কমপক্ষে ১ (এক) মাস পূর্বে পরিচালনা পর্ষদ বরাবর লিখিত নোটিশ বা আবেদন জমা দিতে হবে।
  2. ২. পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে একজন সদস্য তার শেয়ার অন্য কোনো নতুন বা বিদ্যমান সদস্যের কাছে হস্তান্তর (Transfer) করতে পারবেন।
  3. ৩. শেয়ারের টাকা ফেরত দেওয়ার পূর্বে কোম্পানির একাউন্টস ডিপার্টমেন্ট (Accounts Department) থেকে বাধ্যতামূলকভাবে ক্লিয়ারেন্স নিতে হবে। যদি সংশ্লিষ্ট সদস্যের নামে কোম্পানির কোনো দেনা, ঋণ (Debt), বা বকেয়া টাকা থাকে, তবে তা শেয়ারের মোট টাকা থেকে কেটে রেখে (সমন্বয় করে) বাকি টাকা ফেরত দেওয়া হবে।
  4. ৪. লিখিত নোটিশ প্রদান এবং একাউন্টস ডিপার্টমেন্টের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পর, পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে শেয়ারের অবশিষ্ট টাকা বুঝিয়ে দেওয়া হবে।
  5. ৫. শেয়ার ফেরতের নোটিশ দেওয়ার পর থেকে ওই শেয়ারের বিপরীতে কোনো রানিং প্রফিট বা লভ্যাংশ (Dividend) দাবি করা যাবে না। চলতি অর্থ বছর শেষে হিসাব নিকাশ অনুযায়ী যদি পূর্বের কোনো লভ্যাংশ বকেয়া থাকে, তবে তা নিয়ম অনুযায়ী পরিশোধ করা হবে।
  6. ৬. কোনো সদস্য তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার ফেরত বা হস্তান্তর করে দিলে কোম্পানিতে তার সাধারণ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
  7. ৭. শেয়ার ফেরত, সমন্বয় বা হস্তান্তরের ক্ষেত্রে যেকোনো বিশেষ পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের (Board of Directors) সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সম্পূর্ণ শর্তাবলী দেখুন — শর্তাবলী ও নীতিমালা

ifoods Coverage area

Dhaka188 outlets
Chattogram15 outlets
Cumilla9 outlets
Manikganj4 outlets
Sylhet13 outlets
Khulna13 outlets
Gazipur38 outlets
Barishal10 outlets