প্রোগ্রামের শর্তাবলি
সংস্করণ v3, যেমন প্রকাশিত — সম্মতি এই হুবহু কথার বিপরীতেই লেখা হয়।
শর্তাবলী
- কোম্পানি বিশেষ প্রয়োজনে পরিচালনা পর্ষদের (Board of Directors) সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো পলিসির পরিবর্তন আনতে পারে।
- সকল বিনিয়োগ ও লেনদেন অফিসিয়াল ব্যাংক একাউন্টের মাধ্যমে সম্পন্ন হবে।
- সকল তথ্য সঠিক ও সত্য প্রদান করা হয়েছে।
- কোম্পানির নিয়মনীতি মানা বাধ্যতামূলক। "Management decision is final" — ব্যবস্থাপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সম্মতি আবশ্যক
শেয়ার ফেরত সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী
১. কোনো শেয়ারহোল্ডার বা সদস্য যদি তার শেয়ারের টাকা ফেরত নিতে চান, তবে তাকে অবশ্যই কমপক্ষে ১ (এক) মাস পূর্বে পরিচালনা পর্ষদ বরাবর লিখিত নোটিশ বা আবেদন জমা দিতে হবে।
২. পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে একজন সদস্য তার শেয়ার অন্য কোনো নতুন বা বিদ্যমান সদস্যের কাছে হস্তান্তর (Transfer) করতে পারবেন।
৩. শেয়ারের টাকা ফেরত দেওয়ার পূর্বে কোম্পানির একাউন্টস ডিপার্টমেন্ট (Accounts Department) থেকে বাধ্যতামূলকভাবে ক্লিয়ারেন্স নিতে হবে। যদি সংশ্লিষ্ট সদস্যের নামে কোম্পানির কোনো দেনা, ঋণ (Debt), বা বকেয়া টাকা থাকে, তবে তা শেয়ারের মোট টাকা থেকে কেটে রেখে (সমন্বয় করে) বাকি টাকা ফেরত দেওয়া হবে।
৪. লিখিত নোটিশ প্রদান এবং একাউন্টস ডিপার্টমেন্টের চূড়ান্ত ক্লিয়ারেন্স পাওয়ার পর, পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে শেয়ারের অবশিষ্ট টাকা বুঝিয়ে দেওয়া হবে।
৫. শেয়ার ফেরতের নোটিশ দেওয়ার পর থেকে ওই শেয়ারের বিপরীতে কোনো রানিং প্রফিট বা লভ্যাংশ (Dividend) দাবি করা যাবে না। চলতি অর্থ বছর শেষে হিসাব নিকাশ অনুযায়ী যদি পূর্বের কোনো লভ্যাংশ বকেয়া থাকে, তবে তা নিয়ম অনুযায়ী পরিশোধ করা হবে।
৬. কোনো সদস্য তার মালিকানাধীন সম্পূর্ণ শেয়ার ফেরত বা হস্তান্তর করে দিলে কোম্পানিতে তার সাধারণ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
৭. শেয়ার ফেরত, সমন্বয় বা হস্তান্তরের ক্ষেত্রে যেকোনো বিশেষ পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের (Board of Directors) সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সম্মতি আবশ্যক
লাভ-লোকসান অংশীদারিত্ব
শেয়ারহোল্ডার হিসেবে আপনি এই ব্যবসার একজন অংশীদার — ঋণদাতা নন। অংশীদারিত্বের মূলনীতি হলো, ব্যবসার লাভ ও লোকসান উভয়ই অংশীদারদের মধ্যে তাদের শেয়ার অনুপাতে বণ্টিত হয়। তাই শেয়ারহোল্ডার হওয়ার অর্থ হলো, লাভের অংশের পাশাপাশি লোকসানের অংশও গ্রহণ করতে সম্মত হওয়া।
- লাভ: অর্থবছর শেষে হিসাব চূড়ান্ত হওয়ার পর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আপনার শেয়ার অনুপাতে লভ্যাংশ প্রদান করা হবে।
- লোকসান: ব্যবসায় লোকসান হলে সেই লোকসানও আপনার শেয়ার অনুপাতে বর্তাবে এবং তাতে আপনার শেয়ারের মূল্য হ্রাস পেতে পারে।
- নিশ্চিত মুনাফা নেই: কোম্পানি নির্দিষ্ট হারে মুনাফা বা লভ্যাংশের কোনো প্রতিশ্রুতি দেয় না; পূর্বনির্ধারিত হারে নিশ্চিত রিটার্ন দেওয়া হয় না।
- মূলধন ফেরতের নিশ্চয়তা নেই: বিনিয়োগকৃত সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা কোম্পানি দেয় না। শেয়ার ফেরতের ক্ষেত্রে উপরোক্ত “শেয়ার ফেরত সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী” প্রযোজ্য হবে এবং ফেরতযোগ্য অর্থ ফেরতের সময়ে শেয়ারের প্রকৃত মূল্য অনুযায়ী নির্ধারিত হবে।
- হিসাবের ভিত্তি: লাভ ও লোকসানের পরিমাণ পরিচালনা পর্ষদ অনুমোদিত বার্ষিক চূড়ান্ত হিসাব অনুসারে নির্ধারিত হবে।
নিচে আপনার সিদ্ধান্ত নির্বাচন করুন। উল্লেখ্য, “অনিচ্ছুক” নির্বাচন করলে শেয়ারহোল্ডার হিসেবে আবেদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে না — কারণ লোকসানের অংশ গ্রহণ ছাড়া অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয় না। এ ক্ষেত্রে অন্য কোনো বিকল্প সম্পর্কে জানতে অনুগ্রহ করে অফিসে যোগাযোগ করুন।
সম্মতি আবশ্যক
ঘোষণা পত্র
আমি, উপরোক্ত তথ্য প্রদানকারী ব্যক্তি, অঙ্গীকার করছি যে, আমি এই প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার হিসেবে প্রতি মাসে সম্ভাব্য {{monthlyCommitmentAmount}} টাকার পণ্য ক্রয় করব এবং কোম্পানির নীতিমালা মেনে চলব। আমি স্বীকার করছি যে এই শর্ত ব্যবসার স্থিতিশীলতা, বিক্রয় ব্যবস্থাপনা এবং কমিউনিটির উন্নয়নের জন্য প্রযোজ্য। এবং আমি আরো ঘোষণা করছি যে, উপরোক্ত সকল শর্ত, নিয়ম ও নীতিমালা সম্পূর্ণভাবে পড়ে বুঝেছি এবং স্বেচ্ছায় শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হতে সম্মত আছি।
সম্মতি আবশ্যক
তথ্য সুরক্ষা ও গোপনীয়তা
আবেদন প্রক্রিয়ার জন্য আমরা আপনার জাতীয় পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর, ব্যাংক তথ্য ও নমিনির তথ্য সংগ্রহ করি।
- এই তথ্য শুধুমাত্র শেয়ারহোল্ডার যাচাই, অনুমোদন ও আইনগত রেকর্ড সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- ডকুমেন্টগুলো নিরাপদ ও ব্যক্তিগত (private) স্টোরেজে সংরক্ষিত থাকে; কেবল অনুমোদিত কর্মকর্তারা সীমিত সময়ের জন্য দেখতে পারেন।
- আবেদন বাতিল বা অসম্পূর্ণ থাকলে নির্ধারিত সময়ের পর ডকুমেন্টসমূহ মুছে ফেলা হয়।
- আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা বিপণনের উদ্দেশ্যে হস্তান্তর করা হয় না।
সম্মতি আবশ্যক
