আমাদের স্বপ্ন ও ভিশন

নিরাপদ খাদ্য, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের ভিশন

আমাদের স্বপ্ন ও ভিশন

আমরা গড়ে তুলতে যাচ্ছি একটি আধুনিক, বিশ্বস্ত ও কমিউনিটি ভিত্তিক সুপার শপ, যেখানে সাধারণ মানুষ শুধু ক্রেতা নয়, বরং ব্যবসার একজন অংশীদার হিসেবেও যুক্ত হতে পারবেন।

এই ব্যবসার মূল ভিত্তি হলো “শেয়ারহোল্ডার কমিউনিটি সিস্টেম” — প্রতিটি শেয়ারহোল্ডার ব্যবসায় বিনিয়োগের পাশাপাশি নিয়মিত পণ্য ক্রয়ের মাধ্যমে বিক্রয় ও কার্যক্রম সচল রাখতে ভূমিকা রাখবেন। এর ফলে ব্যবসায় একটি নির্ভরযোগ্য মাসিক বিক্রয় ব্যবস্থা তৈরি হবে, যা ব্যবসাকে স্থিতিশীল ও লাভজনক করতে সহায়তা করবে।

আমাদের লক্ষ্য নোয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি-ভিত্তিক সুপারশপ সম্প্রসারণ করা এবং একটি স্বনির্ভর ব্যবসায়িক মডেল প্রতিষ্ঠা করা।

নিরাপদ খাদ্য, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের ভিশন

আমাদের মিশন

আমাদের মিশন হলো মানুষের জন্য নিরাপদ, তাজা ও মানসম্মত খাদ্যপণ্য সহজলভ্য করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কমিউনিটি-নির্ভর ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।

ইসলামিক ফুডস একটি কমিউনিটি-ভিত্তিক সুপারশপ, যা “শেয়ারহোল্ডার কমিউনিটি মডেল”-এর মাধ্যমে পরিচালিত হবে। এই মডেলে সাধারণ মানুষ বিনিয়োগকারী, গ্রাহক এবং ব্যবসার অংশীদার হিসেবে একসঙ্গে কাজ করবেন।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ ও কমিউনিটির শক্তির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। একার ব্যবসা সীমিত হতে পারে, কিন্তু কমিউনিটির শক্তি একটি ব্যবসাকে বড় প্রতিষ্ঠানে রূপ দিতে পারে।

আমাদের কমিউনিটির অংশীদার হতে চান?

শেয়ারহোল্ডার হোন

ifoods Coverage area

Dhaka188 outlets
Chattogram15 outlets
Cumilla9 outlets
Manikganj4 outlets
Sylhet13 outlets
Khulna13 outlets
Gazipur38 outlets
Barishal10 outlets
আমাদের স্বপ্ন ও ভিশন | ইসলামিক ফুডস